বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ভালুকা হেল্পলাইনের উদ্যোগে কম্বল বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ভালুকার জনপ্রিয় অনলাইন ফেসবুক গ্রুপ ভালুকা হেল্পলাইনের উদ্যোগ ও আয়োজনে ৪র্থ পর্বে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পূর্ব ভালুকার কোনাপাড়া গ্রামে অসহায় গরিব বয়োবৃদ্ধ প্রায় অর্ধশতাধীক নারী ও পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শেফার্ড গ্রুপ লিঃ ভালুকার ডি.জি.এম মোকলেসুর রহমান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হক সরকার, রফিক-রাজু স্কুল ভালুকা শাখার পরিচালক আজিম উদ্দিন সুমন, ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা ও এডমিন ইমন তালুকদার সাগর, ভালুকা হেল্পলাইনের এডমিন আসাদুজ্জামান সুমন, আকাশ মন্ডল টুটুল, রুবেল সরকার, রিয়াদ আমান, হাবিবুল্লাহ জেহাদী, আমিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া, মেহিদি হাসান মুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com