বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ভালুকা স্মৃতিসৌধ হতে মুছে যাচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম!

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসষ্ট্যান্ড’র পূর্বপাশে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দেয়া বীর শহীদদের স্মরণে নির্মিত ‘ভালুকা স্মৃতিসৌধ’ থেকে অবহেলা, অযত্নের কারণে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামগুলো মুছে যাচ্ছে।

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভালুকা উপজেলার সাব-সেক্টর এফ জে-১১ মেজর আফছার বাহিনী’র শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকাগুলো স্মৃতি সৌধে দেয়া হলেও রক্ষনাবেক্ষন ও সংস্কারের অভাবে নামফলক থেকে মুছে নিশ্চিহ্ন হতে বসেছে। ফলে বর্তমান প্রজন্মসহ অনেকেই জানতেই পারছেনা ভালুকায় মহান মুক্তিযোদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে যারা শহীদ হয়েছিলেন তাঁদের নাম।

এ ব্যাপারে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি জেনে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেব।

স্মৃতি সৌধের নামফলকটির দ্রুত সংস্কার করে আগামী প্রজন্ম যাতে ভালোভাবে শহীদদের সম্পর্কে জানতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি মুক্তিযোদ্ধারা দাবী জানিয়েছেন।

দেশ-প্রেমিক সচেতন মহলের অনেকেই জানান, স্মৃতি সৌধের নামকরনের সাইবোর্ড এবং স্মৃতি ফলক রক্ষনাবেক্ষন ও সংস্কার না করায় এখন এগুলো নিশ্চিহ্ন হতে বসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com