শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঐতিহ্যবাহী ভালুকা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে র‌্যালীটি প্রেস ক্লাব থেকে বের হয়ে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে, সাংবাদিক আওলাদ হোসেন রুবেলের সঞ্চালনায় ‘সমৃদ্ধ ভালুকা বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শাজাহান সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সহ সভাপতি এম এ সামাদ, দপ্তর সম্পাদক আবুল বাশার শেখ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক, হাদিকুর রহমান হাদিস, এস এম জামান সহ সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়া ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এম এ সবুর।

আলোচনা শেষে ৪৩ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে প্রেসক্লাব পরিবারের সদস্যদের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com