বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা পৌর স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক ছাত্রনেতা এস.এম মহসিন শাওনকে সভাপতি ও মো. মিজানুর রহমান ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) রাতে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট ও সাধারণ সম্পাদক তানজীব আহমেদ রাজীবের যৌথ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়।

আংশিক ওই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন প্রকৌঃ মনোয়ারুল ইসলাম রিয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাকিল হাসান অনন্ত ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন এস.এম. জিয়াউর রহমান মোমেন। নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর বরাবর জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com