বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য ব্লাড ট্রান্সফিউশন শুরু করেছে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
জানা যায়, সোমবার (১৭ আগষ্ট) সকালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য ব্লাড ট্রান্সফিউশন শুরু করেছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোহেলী শারমিন মিতা।
এ সময় ব্লাড ডোনেট করেছেন ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকা’র (সহ সভাপতি) ছারোয়ার আহম্মেদ (অপু)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেল ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকা এর (সভাপতি) এস এম ফিরোজ আহম্মেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ ( টুটুল), সহ-সভাপতি শ্রী মন্ডল বিপুল, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা নওরিন ইসলাম, হৃদয় হাসান মন্ডল প্রমূখ।
ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকা এর (সভাপতি) এস এম ফিরোজ আহম্মেদ জানান, কিছুদিন আগে থেকে ব্লাড ডোনার্স সোসাইটি ভালুুকা পরিবারের পক্ষ থেকে একটি ফেসবুকে একেটি স্টেটাস দেয়া হয় যা ছিল-সময়ের দাবি মানতে হবে মেনে নাও…
ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনতিবিলম্বে ব্লাড ট্রান্সফিউশন এর ব্যবস্থা গ্রহণ করা হোক! ভালুকাতে প্রচুর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী আছে! এরা প্রাইভেট ক্লিনিকে ১৫০০ শত বা দুই হাজার টাকা দিয়ে মাসে দুই থেকে তিনবার ব্লাড ট্রান্সফিউশন করেন!থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারের পক্ষে এইভাবে আর বেসরকারি ক্লিনিকে ব্লাড ট্রান্সফিউশন করা সম্ভব না! কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন ব্লাড ট্রান্সফিউশন করা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
এই দাবির প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আজ এই দাবি বাস্তবায়ন করেছে দেখে খুবই ভালো লাগছে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোহেলী শারমিন মিতা জানান, আজ থেকে ভালুকার থ্যালাসেমিয়া রোগীরা অতি অল্প খরচে ব্লাড ট্রান্সসফিউশন করতে পারবে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ। সামনে এই কার্যক্রমকে আরোও উন্নত করা হবে।