বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহাম্মেদ, প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ভালুকা পৌর শাখার সভাপতি আলমগীর হোসেন সোহেল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সাদিকুর রহমান তালুকদার, আওয়ামী যুবলীগ ভালুকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তসলিম খান, রাসেল সরকার, আওয়ামী যুবলীগ ভালুকা পৌর শাখার সদস্য নাদিম ফরহাদ রনি, ভালুকা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহারিয়ার হাসান অপু, উপজেলা ছাত্রলীগ ক্রিড়া সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান জনি প্রমূখ।
নেতৃবৃন্দ ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে বৃক্ষরোপন কর্মসূচিতে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করেন। এই বৃক্ষরোপন কর্মসূচি চলমান থাকবে বলে জানা যায়।