বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় ৫০ বছর বয়সী ইউনানী কবিরাজ কর্তৃক চার বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর (বুধবার) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাড়াগাঁও বড়চালা গ্রামে সালসা মার্কেটের পাশে খালেক সালসার বাড়িতে ভাড়াটিয়া জনাব আলীর মেয়ে (৪) বাড়ির মালিক স্থানীয় প্রভাবশালী ইউনানী চিৎকিসক খালেক ( ৫০) সালসা জোড়পূর্বক পাশবিক নির্যাতন চালায় এতে ছোট মেয়েটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরন হয়ে অসুস্থ হয়ে পড়ে। ধর্ষনের শিকার শিশু মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন।
ধর্ষনের শিকার ওই মেয়ের পরিবার বাড়াটিয়া হওয়ায় খালেক সালসার প্রতিবেশী রতন ও ধর্ষনকারীরা হুমকি দিচ্ছে যাতে বিষয়টা কাউকে না জানানো হয় বলে মেয়েটির বাবা জনাব আলী জানান। স্থানীয় প্রভাবশালী কিছু লোক মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে আপ্রান চেষ্টা করছে এবং তাদের ভয়ে ওই এলাকার কেউ বিষয়টি জানা সত্বেও মুখ খুলছেনা। ধর্ষীতার বাবা ঘটনার তিন দিন পর (২৮ ডিসেম্বর) শনিবার ধর্ষনের বিষয়টি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিনকে জানালে তিনি বিষয়টি তদন্তে পুলিশকে নির্দেশ দেন।
ওসি মাঈন উদ্দিন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে ধর্ষক খালেক সালসাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে। শিশু ধর্ষনের সাথে জড়িত খালেক সালসাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় এলাকাবাসী।