বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ভালুকায় ৪০০ পরিবারে ঈদ উপহার দিলেন রিপন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহাসঙ্কটে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার গরীব দুঃখী, দুস্থ ও ছিন্নমূল মানুষের ঘরে ঘরে ঈদ উপহার পৌছে দিয়েছেন সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী খাদিজা প্যালেসের মালিক হাজী মোঃ ইব্রাহিমের ছেলে ঈসমাইল হোসেন রিপন।

জানা যায়, শুক্রবার (২২ মে) উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার সাধারণ খেটে খাওয়া ও বিভিন্ন গার্মেন্টস্ ফ্যাক্টরীতে কর্মরত নিন্ম আয়ের প্রায় ৪০০ পরিবারের ঘরে ঘরে ঈদ উপহার পৌছে দিয়েছেন ৫ নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মুকলেছুর রহমানের মাধ্যমে খাদিজা প্যালেসের ম্যানিজিং ডিরেক্টর ঈসমাইল হোসেন রিপন।

প্রচার বিমুখ সমাজ সেবক রিপন জানান, আমার এলাকার খেটে খাওয়া গরীব দিন মজুর ও বিভিন্ন গার্মেন্টস্ ফ্যাক্টরীতে কর্মরত নিন্ম আয়ের ৪০০ পরিবারে ঈদের উপহার স্বরূপ সেমাই, চিনি, দুধ, কাপড় কাঁচা ও গোছলের সাবান আমার ব্যক্তিগত উদ্যোগে বন্ধুদের মাধ্যমে পৌছে দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com