বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ভালুকায় হাত পা বাঁধা ব্যবসায়ীর লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় হাত পা বাঁধা অবস্থায় বসতঘরের খাট থেকে মহসিন সরকার (৫২) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার পশ্চিম ঝালপাজা গ্রামের নুন্দিপাড়া এলাকার মৃত আইয়ূব আলী সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ অক্টেবর) দুপুরে প্রতিবেশিরা মহসিনের গোয়ালঘরে গরুর ডাক শুনে বাড়িতে যায়। এসময় বাড়িতে কোন লোকজন না পেয়ে খোলা দরজা দেখে এগিয়ে গেলে খাটের উপর হাত পা বাঁধা ও গলায় নামাজের রুমাল পেচানো অবস্থায় মহসিনের লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ দুপুরেই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের ছোট ভাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী সরকার জানান, ছেলে মেয়েদের পড়াশুনার জন্য ভাবি তাদের দুই সন্তান নিয়ে ময়মনসিংহ বাসা ভাড়া নিয়ে থাকেন। রাতের কোন এক সময় এ হত্যাকান্ডটি ঘটেছে, পরিকল্পিত ভাবেই এ হত্যাকান্ডটি হয়েছে বলে পরিবারের লোকজন জানান।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, শ্বাসরোধ করে হত্যাকান্ডটি ঘটাতে পারে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা রহস্যটি উৎঘাটনের চেষ্টা ও মামলাল প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com