বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা পৌরসভায় সড়ক দূর্ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিদার ইঞ্জিনিয়ারিং এর সামনে শফিক মিস্ত্রি (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) ভোরে রাস্তা পার হতে গিয়ে ভালুকা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ধলি আকন্দের ছেলে শফিক আকন্দ (৬০)কে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com