শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ১জন আহত হয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভারভ্যানের সাথে পিকাপের ধাক্কা লেগে পিকাপ চালক ইমরান হোসেন (২৮) ও ট্রাক চাপায় খোরশেদ (৪০) নামে এক ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার (৪ মে) সকাল ৮টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আমতলী এলাকার কোকাকোলা কোম্পানীর গেইটের সামনে সকালে ঢাকাগামী একটি পিকাপ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভারভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকাপের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেলে ড্রাইভার ইমরান হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। নিহত ইমরান হোসেন নারায়নগঞ্জ জেলার সদর উপজেলার হালিরটেক গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে।

অপরদিকে, একই ইউনিয়নের মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার স্কয়ার গেইটের সামনে দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাক সামনে থাকা একটি ভ্যান রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক খোরশেদ মারা যান। এ সময় ভ্যানে থাকা আরেকজন আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহত খোরশেদের বাড়ী পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার হরিরামপুর এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ কোম্পানীর মালামাল সাপ্লাইয়ের কাজ করতো।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম জানান, পৃথক দুর্ঘটনায় ২জন নিহত ও ১জন আহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com