বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় মুরগী বহনকারী গাড়ির সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা সীমা স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নেত্রকোণা জেলার মজিদের ছেলে ও মুরগিবাহী গাড়ির চালক আমিরুল (৩০) ও একই জেলার মনুরু উদ্দিনের ছেলে শামীম (৩৫)। এছাড়া দুর্ঘটনায় শামীমের বড় ভাই রুহুল আমিন (৪০) গুরুতর আহত হয়েছেন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের টিএসআই মো. রফিকুল ইসলাম বলেন, ‘মুরগিবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকের (ঢাকা মেট্টো ন-১১-৫২০৫) পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com