বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার ড্রিমওয়াল্ড পার্কের সামনে শনিবার (২০ জুন) রাত ১০টার দিকে ঢাকাগামী অজ্ঞাত গাড়ী চাপায় মোটরসাইকেল আরোহী ২জন ঘটনাস্থলেই নিহত হয়। অপর একজন গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার রাজৈ ইউনিয়নের জাকির হোসেন (২৫) ও কাইচান গ্রামের নজরুল ইসলামের ছেলে আশরাফুল আলম (২৭)। এদের মধ্যে নিহত আশরাফুল মাষ্টারবাড়ী এলাকায় এসএমসি ফ্যাক্টরীতে চাকুরী করতো বলে জানায় হাইওয়ে পুলিশ। আহতের নাম হৃদয় (২৩)। আহত হৃদয়কে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সংকটাপন্ন হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভালুকা ভরাডোবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এস আই হাদিউল ইসলাম জানান, অজ্ঞাত গাড়ী চাপায় ২জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহতদের লাশ ভালুকা ফাঁড়িতে রাখা হয়েছে ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com