শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরেক আরোহী আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকার পুলিশ লাইনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মামারিশপুর গ্রামের হুমায়ুনের ছেলে দিলিপ (২৫) ও সমির উদ্দীনের ছেলে মানিক (৩০)। এ দূর্ঘটনায় আহত ব্যক্তি একই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে এমরান (২৫)।

জানা যায়, ভরাডোবা পুলিশ লাইনের সামনে একটি বাস ইউটার্ন নেয়ার সময় ময়মনসিংহগামী মোটরসাইকেলটি বাসের পিছনে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী ছিটকে পরে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিলিপ ও মানিককে মৃত ঘোষনা করেন এবং আহত এমরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com