বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় মনিরুল হাসান (২২) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে প্যাট্রিয়ট মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি চাল বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের হেলপার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার জাংগালিয়া কান্দা এলাকার নজরুল ইসলামের ছেলে মনিরুল হাসান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০মিনিটে চেষ্টার পর নিহতের লাশ উদ্ধার করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসার পর বিনা তদন্তে লাশ দাফন করার আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাক দু’টি আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com