শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় সেভেন স্টার হোটেলকে চল্লিশ হাজার টাকা জরিমানা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় খাবার হোটেলের তরকারিতে তেলাপোকা পাওয়ায় সেভেন স্টার হোটেল কর্তৃপক্ষকে ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩ আগষ্ট) দুপুরে যায়যায়দিন পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি শফিউল্লাহ আনসারী তার সহকর্মী ৬ জন শিক্ষককে নিয়ে খাবার খেতে গেলে তরকারির ভিতর তেলাপোকা পাওয়া যায়। এ বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে অবগত করলে তারা শিক্ষক ও সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনকে অবগত করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে সেভেন স্টার হোটেল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, অনিয়ম পেয়েছি তাই আইন অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com