শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় সাংবাদিক সম্মেলনে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় সাংবাদিক সম্মেলনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হয়রানীর শিকার হওয়ার অভিযোগ করেন ভূক্তভোগী আসাদুল হক।

ভালুকা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাঠালী বড়চালা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আসাদুল হক ১৮ মে (বৃহস্পতিবার) সকালে ভালুকা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সাংবাদিক সম্মেলনে আসাদুল জানান, গত ১১ মে (বৃহস্পতিবার) বিকেলে কাঠালী বড়চালা বাজারে অবস্থিত তার মুদির দোকান থেকে পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে পরের দিন ১২ মে (শুক্রবার) একই এলাকার ভারাটিয়া বহিরাগত শাওন ইসলাম রকির দায়ের কৃত একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদা দাবীর মামলায় তাকে জেল-হাজতে পাঠায়। ভালুকা মডেল থানায় মামলা নং-২৪, তারিখ-১২-০৫-২০২৩ইং।

সাংবাদিক সম্মেলনে আসাদুল জানায়, শাওন ইসলাম রকি বাদী হয়ে এর আগেও আসাদুলের নামে ভালুকা মডেল থানায় অপর একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪৮,ধারা-৩২৬, তারিখ ২২-০৪-২০২৩ইং। শাওন ইসলাম রকি ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ড, কাঠালী বড়চালা গ্রামের রহমত ভান্ডারীর বাসা ভারা নিয়া বসবাস করলেও সে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার দেবীপুর গ্রামের হাজী আনোয়ার হোসেনের ছেলে।

সাংবাদিক সম্মেলনে আসাদুল আরও জানায়, একটি স্বার্থান্নেসী কুচক্রি মহলের প্ররোচনায় ও ছত্রছায়ায় বহিরাগত রকি, আসাদুলের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে, আসাদুল ও তার পরিবারকে আর্থিক ক্ষতি সহ সামাজিক ও মানসিক ভাবে হয়রানী করছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, শাওন ইসলাম রকির অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com