বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ভালুকায় দৈনিক ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. তোফাজ্জল হোসেনের অফিসে চুরি সংঘঠিত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আমতলী মোড়ে ওই সাংবাদিকের ব্যক্তিগত অফিসে চুরির ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন জানান, তিনি প্রতিদিনের ন্যায় অফিসের কাজ শেষ করে বাড়িতে চলে যান। পরে সকালে অফিসে এসে দেখেন শাটারের তালা ভেঙে চোরেরা দু’টি ক্যামেরা, একটি মোবাইল, ১০ টি মেমোরী কার্ড, একটি পেনড্রাইভ, নগদ ২০,০০০ হাজার টাকা ও পত্রিকার পরিচয় পত্র চুরি করে নিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই রুহুল আমিন। এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, চুরি ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।