বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ভালুকায় সাংবাদিকদের সাথে এমপি’র মতবিনিময়

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় ‘‘ভালুকা প্রেস ক্লাবে” সাংবাদিকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন আলহাজ্ব কাজিম উদ্দীন আহম্মেদ ধনু এমপি।

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এমপি’র ভগ্নিপতি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভালুকা প্রেসক্লাব সদস্য উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। ভালুকা প্রেসক্লাবের পক্ষ হতে সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান মানিকের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম আহম্মেদ ধনু। এ সময় তিনি ভালুকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, যানযট, ইভটিজিং ও মাদকমুক্ত করতে, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সহ সকল ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ আধুনিক ভালুকা গড়ার প্রতিশ্রুতি ও সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাব সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক ফিরোজ খান, শাহজাহান সেলিম, মাইন উদ্দীন, কামরুল হাসান পাঠান, সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান সুমন, কার্যকরী সদস্য মোখলেছুর রহমান মনির, জহিরুল ইসলাম জুয়েল, এম এ সবুর, হাদিকুর রহমান হাদিছ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি উমর হায়াত খান নঈম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবিএম সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজী আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাক শাহরিয়ার হক সজীব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com