বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ভালুকায় সতন্ত্রের কাছে পরাজিত নৌকা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদ নির্বাচনে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। তুমুল প্রতিযোগিতায় ১৩৫৯ ভোট বেশী পেয়ে সতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে ড. সেলিনা রশিদকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেছে উপজেলা নির্বাচন কমিশন।

রোববার (৩১ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান এমপি আলহাজ কাজিম উদ্দীন আহমেদ ধনুর ভগ্নিপতি শিল্পপতি উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ সতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মাকার্য় ৫০ হাজার ৮১৩ ভোট পেয়ে, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফাকে ১ হাজার ৩৫৯ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৪৯৪৫৪ ভোট।

এ ছাড়া চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কা নিয়ে জেলা আওয়ামীলীগ সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দীন পেয়েছেন ২৬৬৬৪ ভোট ও আম মার্কা নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মনির হোসেন পেয়েছেন ১৯৮ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু টিউবয়েল প্রতীকে ৯৪১২৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ পদে এডভোকেট রাখাল চন্দ্র উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১২০৪৮ ভোট, শরীফ খান তালাচাবি প্রতীকে পেয়েছেন ১০৭৪৬, এবিএম জিয়াউদ্দীন বাসার চশমা প্রতীকে পেয়েছেন ৭৫৯৮ ভোট।

অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ড. সেলিনা রশিদ প্রজাপতি প্রতীকে ৫৫০৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অন্যান্যরা পেয়েছেন কলসী মার্কায় ফিরুজা আকতার ৩৪৪২১ ভোট, রাশিদা খাতুন হাঁস প্রতীকে ১৬৩৯১, পদ্মফুল মার্কায় শারমীন খানম লামিয়া ৮০৭০, ফুটবল প্রতীকে মেঘলা আক্তার লিলি ৫৪২৪, সেলাই মেশিন প্রতীকে আছমা আক্তার ৪৮৮২ ভোট পেয়েছেন।

উপজেলায় একটি পৌরসভাসহ ১১ ইউনিয়নে ১০৮ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭৮৮ জন। রোববার সারাদিন শান্তিপুর্ণ পরিবেশের মাধ্যমে উপজেলায় ভোট গ্রহন সম্পন্ন হয় । কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সূত্রপাত কিংবা কোন অভিযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com