বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ভালুকায় সংসদ সদস্য ধনু’র মায়ের ইন্তেকাল

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার ও ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত মেজর আফসার উদ্দিন আহমেদের সহধর্মিণী, ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর মাতা ও ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের শ্বাশুড়ী, বীর মুক্তিযোদ্ধা খাইরুন্নেসা আফসার (৯৭) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সোয়া ১১ টার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান তিনি।

ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার বাদ আসর ভালুকা সরকারি ডিগ্রী কলেজ মাঠে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাইরুন্নেসা আফসারের নামাজে জানাযা শেষে মেজরভিটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা খাইরুন্নেসা আফসার মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য শোভাকাঙ্খী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা জ্বনাবা খাইরুন্নেসা আফসারের মৃত্যুতে উপজেলা প্রশাসন, ভালুকা প্রেসক্লাবসহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com