শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় সংঘবদ্ধ গরু চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ভালুকায় সংঘবদ্ধ গরু চোর চক্রের পাঁচ সদস্যকে একটি ৩টনি ট্রাক ও চুরির বিভিন্ন সরঞ্জামাদীসহ গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ভালুকা উপজেলার পুরুড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোশারফ (৩০), টাঙাইল জেলার গোপালপুর উপজেলার পাকুয়া গ্রামের শামছুল হকের ছেলে আমিনুল ওরফে মোতালেব (৪০), বাগেরহাট জেলার ফতেপুর গ্রামের সোহরাব হোসেন সরদারের ছেলে জসিম উদ্দিন ওরফে মিশু (৩২), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের শাহ আলম শেখের ছেলে ইয়ামিন শেখ (২৪), রংপুর জেলার রামজীবন গ্রামের মৃত দিলদারের ছেলে মোক্তার হোসেন (৪২)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার কাদিগর গ্রামের সাজ্জাদ হোসেন নামের এক কৃষকের দু’টি গাভি, একটি বকন ও দুটি বাছুর গত ২৫ ডিসেম্বর রাতে তার গোয়ালঘর থেকে চুরি হয়। পরে এ ঘটনায় ভালুকা মামলা নং ৩৮ রুজু হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোর চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ‘সংঘবদ্ধ গরু চোর চক্রের পাঁচ সদস্যকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি দেশের বিভিন্ন জেলা থেকে সংঘবদ্ধ ভাবে দীর্ঘদিন ধরে গরু চুরি করছে। আদালতে প্রেরণপূর্বক এদেরকে আরও জিঙ্গাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com