শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ষড়যন্ত্রমুলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তানের সাংবাদিক সম্মেলন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক যুবলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মনিরুজ্জামান মনিরকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ ও চাঁদা দাবীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন এই ভুক্তভোগী।

শুক্রবার (২ জুন) বিকালে ভালুকা পৌর সদরের রাজধানী হোটেলে এ সাংবাদিক সম্মেলনে মনিরুজ্জামান মনির তার বক্তব্যে বলেন, আমি ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমি উপজেলার পাড়াগাঁও মৌজায় ক্রয়কৃত জমি এনডিই কোম্পানির কাছে বিক্রি করি। ওই জমির পাশে সফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ৩১ শতক জমি আমার নিকট বিক্রয়ের জন্য ২২ লক্ষ টাকা বায়না নেন। কিন্তু সে জমি রেজেষ্ট্রি করে না দিয়ে জেলা প্রশাসক, বন বিভাগ ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ ও বিভিন্ন মিডিয়ায় সংবাদ পরিবেশন করে আমার ব্যবসা প্রতিষ্ঠানসহ সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শফিকুল ইসলাম এর দাদা বাংলাদেশের একজন তালিকা ভুক্ত রাজাকার। শফিকুল ইসলাম, নূও মোহাম্মদ সিদ্দিকি (টিপু) আমির হোসেন, নাঈম সরকার ও আব্দুর রউফসহ সঙ্গবদ্ধ একটি চক্র আমার নিকট চাঁদা দাবি করে। আমি তাদের চাঁদা না দেওয়াতে বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করেছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও রাজাকার পরিবারের সদস্যদের দ্বারা হয়রানির স্বীকার হয়ে যাচ্ছি। ভুক্তভোগী তার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তথ্য প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com