শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের নেতৃত্বে শনিবার বিকালে বাসট্যান্ড চত্ত্বর থেকে ওই বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. শওকত আলী, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, আঞ্চলীক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, যুবলীগ নেতা রাসেল তালুকদার, মাহমুদুল হক সোহাগ, মাজাহারুল ইসলাম প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com