বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ভালুকায় রুলারে পিষ্ট হয়ে পেপার মিল শ্রমিকের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় পেপার মিলের রুলারের সঙ্গে পিষ্ট হয়ে মাসুদ রানা (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোরব) রাত ৮ টার দিকে উপজেলার কাশর এলাকায় ‘ভূঁইয়া পেপার মিলস্ লিঃ’ এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ওই রাত ১১টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মাসুদ রানা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাঁশদী গ্রামের ঈমান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রাত ৮টায় মেশিনে আটকে আহত হওয়ার পরও মাসুদকে কারখানা কর্তৃপক্ষ চরম অবহেলা করে হাসপাতালে না নেয়ায় তার মৃত্যু হয়েছে।দ্রুত হাসপাতালে নিলে হয়তো বেঁচে যেতো। এ বিষয়ে জানতে চাইলে ‘ভূঁইয়া পেপার মিলস্ লিঃ’ এর এডমিন ম্যানেজার রুহুল আমিন কথা বলার সময় নেই বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার মোবাইলে ফোন দিলেও রিসিভ করেননি। এ বিষয়ে নিহতের চাচাত ভাই আঃ মান্নান জানান, কারখানা কর্তৃপক্ষ তাদেরকে রাত থেকে সারাদিন থানায় বসিয়ে রেখেছে। তাদের সাথে নানা রকম টালবাহানা করছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, কাগজের মিলের মেশিন জ্যামে বন্ধ হয়ে গেলে মাসুদ দোতলা থেকে নিচে এসে জ্যাম ছাড়াতে গিয়ে মেশিনের রুলারের সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com