বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ভালুকায় রুলারে পিষ্ট হয়ে ড্রাইভারের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত পারটেক্স ডেনিশ মাল্টিপারপাস লিঃ এর ভেতরে মঙ্গলবার দুপুরে রুলারে পিষ্ট হয়ে শাহজাহান মিয়া (৫৫) নামে এক রুলার ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান মিয়া লক্ষীপুর জেলার শ্যামগঞ্জ গ্রামের মৃত ওয়ালি উল্যাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীর ভেতরে সম্প্রসারণের কাজ চলছে। রুলারটি রাস্তার কাজের জন্য ভাড়া করে স্থানীয় আলম হোসেন নামে এক ঠিকাদার। নিহত শাহজাহান মিয়া বড় ভাই আবু তাহেরের রুলারের ড্রাইভার হিসেবে কাজ করতেন। রাস্তার কাজ করার সময় রুলারের চাকায় কিছু আটকে যায়। রুলারটি চালু রেখে শাহজাহান সামনে থেকে দেখতে যান। এ সময় হঠাৎ রুলারটি চলতে শুরু করলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করায় তাদের কাছে লাশ উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com