বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারের সময় কাভার্ডভ্যান চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ী সিডষ্টোর বাজার বড় মসজিদের সামনে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টোর বাজার বড় মসজিদের সামনে মাগরিবের নামাজের পর উপজেলার হবিরবাড়ী ঢেউয়াতলী সাইনবোর্ড এলাকার মৃত কলিম উদ্দিন ফকিরের ছেলে আঃ খালেক ফকির (৮০) রাস্তা পারের সময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান চাপা দিলে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ফাঁড়িতে নিয়ে যায়। পরে বিনা ময়মনাতদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।