বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

ভালুকায় যুব সমাজের উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ২০০ দুস্থ, অসহায় ও হত দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জামিরদিয়া উত্তরপাড়া যুব সমাজ।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মায়ের মসজিদ এলাকায় জামিরদিয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ২০০ পরিবারের মধ্যে চাল, আলু, পিয়াজ, লবন ও তেল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক মেধাসিঁড়ি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আবু হানিফা প্রধানের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন লিজ ফ্যাশনের জিএম জাকির আহাম্মেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আবুল কাশেম, আব্দুল বারেক, মোঃ হারুন অর রশিদ, তোফাজ্জল হোসেন, শামীম আহাম্মেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকগণ জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com