বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় হৃদয় চন্দ্র বর্মণ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার কাদিগড় জাতীয় উদ্যান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় জাতীয় উদ্যানের ভিতরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় হৃদয় চন্দ্র বর্মণের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দিলে, মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত হৃদয় চন্দ্র বর্মণ উপজেলার পালগাঁও গ্রামের কৃষ্ণচন্দ্র বর্মণের ছেলে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com