শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় মোবাইলে প্রেম অতঃপর ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরা পাড়া এসএম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১০ জানুয়ারী) ভালুকা মডেল থানায় মামলা করা হয়েছে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী বাদি হয়ে মামলাটি করেন।

শিক্ষার্থীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, মোবাইল ফোনে অজ্ঞাত যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিলো ওই শিক্ষার্থীর। বিয়ের প্রলোভনে গত রোববার (৮ জানুয়ারী) সকালে মোবাইল ফোনে ওই শিক্ষার্থীকে উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরা পাড়া মোড়ে ডেকে নেয় এবং বেলা সাড়ে ১১টার দিকে সিএনজি যোগে তাকে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ এবং গফরগাঁও উপজেলার বিভিন্ন স্থান ঘুরিয়ে রাতে রাজৈ ইউনিয়নের কাইচান-চন্দাব গ্রামের সীমান্তের একটি খোলা মাঠে মুখ বেধে চার বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে ভোর রাতে ধর্ষকরা ওই ছাত্রীকে একই এলাকার বোর্ডবাজার মোড়ে ফেলে যায়। এ ঘটনায় নির্যাতনের শিকার স্কুল শিক্ষার্থী বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মঙ্গলবার ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com