শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ি মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে শনিবার (২৫ মার্চ) মোটর সাইকেল যোগে স্কয়ার মাস্টার বাড়ি থেকে ভালুকা আসার পথে রাস্তায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে স্ব-জোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজন নিহত হন।

নিহত সুজন( ৩২) গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল গ্রামের হাবিব মিয়ার ছেলে।

অপরদিকে আহত মনিরুল ইসলাম (২২) ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মো. আজিজুলের ছেলে। আহত মনিরুলকে গুরুতর অবস্থায় প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি বৃটিশ ট্যোবাকো কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com