শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় দাদা নিহত, নাতনী আহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় দাদা নিহত ও ৬ বছরের নাতনী গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, ভালুকা পৌরসভার ওয়াপদা পাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা লেনে বুধবার (১৫মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী শেখের ছেলে আব্দুল মান্নান শেখ (৫৫) তার বড় ছেলের ঘরের নাতনী মোমতাহা (৬)কে নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তারা উভয়েই গুরুতর আহত হলে দ্রুত তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সেখানে আব্দুল মান্নান শেখ মারা যান।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম জানান, দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় দাদা নিহত ও নাতনী আহত হয়েছে। ঘাতক মোটরসাইকেলটিকে আটক করা গেলে মালিক পালিয়ে গেছে। মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com