শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় মেধাবী ছাত্রের চিকিৎসার জন্য আলহাজ্ব এমএ ওয়াহেদের আর্থিক সহায়তা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় অসুস্থ্য দরিদ্র ও মেধাবী ছাত্রের মেরুদন্ডের অপারেশনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট শিল্পপতি, দানবীর, শিক্ষানুরাগী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব এম.এ ওয়াহেদ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের নিজ বাসায় আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মোঃ ফয়সাল আহাম্মেদের হাতে নগদ ২ লক্ষ টাকার চেক তুলে দেন।

আলহাজ্ব এম.এ ওয়াহেদ বলেন, ফয়সাল খুবই মেধাবী জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র, তার পরিবার অপারেশনের ২ লক্ষ টাকা জোগার করেছে আমি বাকী ২ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছি। সে সুস্থ্য ও উচ্চ শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করবে এই আশা করছি।

মোঃ ফয়সাল আহাম্মেদ উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া গ্রামের মোঃ শাহজাহানের ছেলে। তার চাচা হাসান ড্রাইভার জানান, আমার ভাতিজা অত্যন্ত মেধাবী। তার পিঠের মেরুদন্ডের হাড় তিন বছর যাবৎ বাঁকা হয়ে যাচ্ছে। আনোয়ার খান মডেল হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর তারা অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন। চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষ টাকা লাগবে। তাই আমরা দানবীর আলহাজ্ব এম.এ ওয়াহেদের সাহায্য কামনা করলে তিনি নগদ ২ লক্ষ টাকা দিয়েছেন। আমরা ইনশাল্লাহ খুব তারাতারি তার অপারেশন করাবো। ফয়সাল গত ৫ জানুয়ারী আলহাজ্ব এম.এ ওয়াহেদ বিএ কল্যাণ ট্রাস্ট্রের কৃতি শিক্ষার্থীদের বৃত্তির ১০ হাজার টাকা পুরষ্কপার পেয়েছে। এছাড়া সে আনন্দ মোহন কলেজে মেধা তালিকায় ভর্তির জন্য বিবেচিত হয়েছে। সকলেই তার জন্য দোয়া ও সহযোগিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com