শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় মুক্তিযোদ্ধাকে মারধর করে জায়গা দখলের পায়তারা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় আঃ ছালাম ঢালী নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর করে জোরপূর্বক জায়গা দখলের পায়তারা করছে বলে ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ বাবুল হক ও তার লোকজন এই মর্মে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মুক্তিযোদ্ধা।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মৃত হাজী আঃ রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম ঢালীর জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একই এলাকার মৃত. নুর মোহাম্মদের ছেলে হবিরবাড়ী ইউয়িন কৃষকলীগের সভাপতি মোঃ বাবুল হক (৫৫), কবির হোসেন (৪০), মোঃ বাচ্চু মিয়া (৪২), ইব্রাহিম (৬০) ইব্রাহিমের ছেলে মোঃ মামুন মিয়া (৩০) গাছের চারা রোপন করে দখল করার সময় মুক্তিযোদ্ধা আঃ ছালাম ঢালী বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে বসতঘরে আটকে রাখে। এ সময় মুক্তিযোদ্ধার ছেলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করিয়া ভালুকা থানা পুলিশের সহযোগীতায় তাকে ঘর হতে উদ্ধার করে। পরে এ ঘটনায় মুক্তিযোদ্ধা বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে অভিযুক্ত বাবুল ঢালী বলেন, আমার এক ভাই ও এক বোন তাদের পৈত্রিক জমিতে চারা লাগিয়েছে মুক্তিযোদ্ধা আঃ ছালাম ঢালীর জমিতে যায়নি।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম জানান, মুক্তিযোদ্ধাকে মারধর করে জমি দখলের চেষ্টার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com