বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ভালুকায় মামার হাতে ভাগ্নী খুন, অজ্ঞান অবস্থায় মামা আটক

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুক্য়া এক পাষন্ড মামার হাতে ভাগনী রায়না আক্তার রিমি (৫) নামের এক শিশু খুন হয়েছে, অজ্ঞান অবস্থায় মামাকে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় উপজেলার ভরাডোবা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ক্লাবের বাজার বানিয়া ভিটা গারোর টেক নামক এলাকায়। নিহত রায়না ওই এলাকার রাসেল আহাম্মেদের মেয়ে।

সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে রায়না নিজ ঘরে ছবি আঁকছিলো। পরে মামা আশাদুল ইসলাম আশু রায়নাকে তার নিজ ঘরে ডেকে নিয়ে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। সন্ধ্যায় রায়নাকে খোঁজাখুজির এক পর্যায়ে মামা আশাদুল ইসলাম আশুর ঘরের মেঝেতে হাত পা বাধা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে ভালুকা মডেল থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা কোদালটিও উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আশাদুল মানসিকভাবে অসুস্থ কিন্তু এলাকাবাসীর কেউ কেউ দাবি করছে তিনি কখনো মানুষীক ভাবে অসুস্থ ছিলেন না এমনটাও বলছে এলাকাবাসী এটা একটা পরিকল্পিত খুন কেননা বাড়িতে যারা ছিল তারা কেউ কোন শব্দ শুনতে পায়নি এতে রয়েছে অনেক সন্দেহ। ঘটনার পর আসাদুল ইসলাম আশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আনুমানিক সময় রাত সাড়ে দশটার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার মসজিদের সামনে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যক্তির সন্ধান জানার জন্য ছবি পোস্ট করলে ভরাডোবা ইউনিয়নের লোকজন নিশ্চিত করেন অজ্ঞান ব্যক্তি আসাদুল ইসলাম আশু। তাৎক্ষণিক ভালুকা মডেল থানা পুলিশ অজ্ঞান অবস্থায় আসাদুল ইসলাম আশুকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নিয়ে যায়।

এলাকা সূত্রে আরো জানা যায়, বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরেই ঘটতে পারে এই হত্যাকান্ড। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড কি না সে রহস্য উৎঘাটনে ভালুকা মডেল থানা পুলিশ কাজ করছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আশাদুল ইসলাম আশুকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com