শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে কৃষকের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বাড়ীর পাশে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আব্দুল লতিফ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মে) সকাল ১০ টার দিকে উপজেলার উথুরা খোলাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উথুরা ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল লতিফ বাড়ীর পাশে সেলু মেশিন দিয়ে খাদ সেচতে গেলে বিদ্যুতের তারে লিকেজ থাকায় খাদের পানি বিদ্যুৎতায়িত হয়ে যায়। এ সময় আব্দুল লতিফ খাদে নামলে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, মাছ ধরতে গিয়ে আব্দুল লতিফ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com