শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় মাছ ধরতে গিয়ে বিদুৎপৃষ্টে একজনের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ফিসারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শামীম ওরফে শামু (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে সবুজ (৩৮) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত শামীম ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামের মরহুম হাবেদ আলীর ছেলে।

জানা যায়, শামীম শনিবার (২০ মে) সকালে ফিসারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতের একটি তার পানিতে পড়ে থাকতে দেখে তা তুলতে যায়। এ সময় বিদ্যুৎস্পর্শে শামীম ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে উদ্ধার করতে এসে সবুজ গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, ফিসারিতে পড়ে থাকা বিদ্যুতের তারে শক লেগে শামীম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com