বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ভালুকায় মাছের সাথে শত্রুতা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ভালুকায় জমি সংক্রন্ত বিরোধকে কেন্দ্র করে এক ফিশারিতে বিষ প্রয়োগ করে ১০ লক্ষ পোনা মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার উত্তর রাংচাপড়া গ্রামে। এ ঘটনায় ফিশারির কেয়ারটেকার আশরাফ উদ্দিন আশু বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় শফিকুল ইসলাম সাঈদ মালিকানাধিন রাংচাপড়া মৌজার ৩৪ ও ৩৬ নং দাগে ৮১ শতাংশ জমিতে পুকুর খনন করে মাছের চাষ করে আসছে। ওই জমি নিয়ে ফিশারি মালিকের সাথে পৌর এলাকার মৃত শিরাজুল ইসলাম মাস্টারের ছেলে সাজ্জাদ হোসেনের জমি-জমা নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার দিন ফিশারিতে খাদ্য দেওয়ার সময় প্রকাশ্যে দিবালোকে স্থানীয় কয়েকজন মানুষের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে পুকুরে বিষ প্রয়োগ করে সাজ্জাদ হোসেন। পরে কেয়ারটেকারের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে সাজ্জাদ হোসেন নামের ওই যুবক দৌড়ে পালিয়ে যায়।

ফিশারি মালিক শফিকুল ইসলাম সাঈদ বলেন,‘জমির কোন প্রকার কাগজ পত্র দেখাতে না পারলেও ক্ষমতা দেখিয়ে জমি দখলের জন্য দির্ঘদিন যাবৎ আমাকে নানা ভাবে ক্ষতিগ্রস্থ করার চেষ্টায় লিপ্ত রয়েছে সে।’ ফিশারিতে বিষ প্রয়োগকারী সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

ভালুকা মডের থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘বিষয়টা অমানবিক, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com