শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ভয়াবহ অগ্নিকান্ড: প্রাইভেটকারসহ দেড় কোটি টাকার মালামাল পুড়ে ভস্মিভূত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর সিডষ্টোর বাজার হাবিব মার্কেটের সামনে ফুটপাতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় দেড়/দুই কোটি টাকার মালামাল
পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

জনা যায়, শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার সিডষ্টোর বাজার হাবিব মার্কেটের সামনে ফুটপাত মার্কেটে প্রায় ৩০/৩৫ দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

ফুটপাতের দোকান মালিক হায়দার আলী বলেন, তার দোকানে নগদ টাকা ছিল ৫২ হাজার এবং দোকানে চাদর, লুঙ্গী, গেঞ্জিসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল যা সম্পর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দাঁড়িয়ে থাকা একটি নতুন প্রাইভেটকার পুড়ে ছাই হয়ে যায়।

সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের টানা লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মহাসড়কের জমি দখল করে অপরিকল্পিতভাবে দোকান বসানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে আমার ধারণা।

ভালুকা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আল-মামুন জানান, ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেনে আনে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com