শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স ও আলোচনা সভা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।

সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস সম্মেলন কক্ষে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন পাঠান সহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল সিব্বির সহ অন্যান্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ২২-২৮ মে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com