বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ভালুকায় ভূক্তভোগী এলাকাবাসির মানববন্ধন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, বাড়ি-ঘর ভাঙচুর, হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকার ভূক্তভোগী কয়েক’শ নারী পুরুষ।

বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুবলীগের সাবেক সভাপতি আবু সাইদ, আবুল হোসেন খোকন, কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল, জহিরুল ইসলাম সুজন, মাওলানা আবু রায়হান, নজিবুল হোসেন নেভী, আব্দুর রউফ, শফিকুল ইসলাম, হাজ্বী এমদাদুল হক, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মজিবর রহমান ও আনোয়ার হোসেন বিএ প্রমূখ।

বক্তারা বলেন, একটি ঘর করতে গেলে বনবিভাগের অসাধূ কর্মকর্তাদের ৪০ থেকে ৫০ হাজার টাকা দিতে হয়। গত বুধবার দুপুরে স্থানীয় বনবিভাগ বিনা উস্কানীতে এলাকাবাসির উপর গুলিবর্ষণ ও বাড়ি-ঘরে ভাঙচুর চালায় এবং এলাকার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেন। মানববন্ধনে দূর্নীতিবাজ স্থানীয় বনকর্মকর্তা ও কর্মচারীদের ভালুকা রেঞ্জ থেকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়। তা না হলে দূর্নীতিবাজ বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ডাক দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com