বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ভালুকায় ভিমরুলের কামুড়ে শিশুর মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামুড়ে আনাস (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার সিডস্টোর পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিডষ্টোর পশ্চিম বাজার এলাকার বাসিন্দা বিরুনীয় মহিলা কলেজের প্রভাষক ওমর ফারুক তালুকদার শনিবার সকালে তার একমাত্র শিশুপুত্র আনাসকে নিয়ে বাড়ির পাশে ধানের ক্ষেত দেখতে যান। এ সময় ফারুক এলাকার কয়েকজনের সাথে কথা বলছিলেন। পাশেই পড়ে থাকা তালগাছের শুকনা ডাল সড়াতে গেলে শিশু আনাসকে ভিমরুলে আক্রমণ করে। খোঁজ পেয়ে ওমর ফারুক তার শিশুপুত্র আনাসকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই বাড়িতে নিয়ে আসেন। পরে চিকিৎসাধিন অবস্থায় রোববার সকালে আনাস মারা যায়।

ভিমরুলের কামুড়ে মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ওমর ফারুকের জেঠাতো ভাই মো: সাঈদ তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com