বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

ভালুকায় বিয়ের ৪দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকা পৌর সভায় বিয়ের ৪দিন পর জনি মিয়া (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ আগষ্ট) রাত ১১ টার সময় পৌরসভার ৪নং ওয়ার্ড তোতাখার ভিটার বুলবুলের বাসা থেকে গলায় ওড়না পেচানো ফ্লোরের সাথে পা লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত জনি মিয়া গাজীপুরের কাপাসিয়া কোষাদী এলাকায় রফিকুল ইসলামের ছেলে। সে ভালুকায় থেকে বাসের হেলপারি করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসের হেলপার জনি ৪দিন আগে বিয়ে করে নববধূকে নিয়ে ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডের তোতাখার ভিটার বুলবুলের বাড়ীর একটি রুমে বসবাস করছিল। মঙ্গলবার রাতে ওই ভাড়া বাড়ীর ঘরের ফ্যান টানানোর রডের সাথে উড়না দিয়ে অর্ধঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

এই ঘটনার বেশ কিছুক্ষণ আগেই হেলপার জনির নববধু জান্নাত বাড়ী ছেড়ে বাপেরবাড়ী মুন্সিগঞ্জে চলে যায় বলে জানায় প্রতিবেশীরা।
নিহতের বাবা রফিকুল ইসলাম এটিকে একটি হত্যাকান্ড বলে দাবী করেছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com