বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

ভালুকায় বিনামূল্যে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কমলা উন্নয়ন প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নারগিস আক্তারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন সহ প্রশাসনিক কর্মকর্তা ও কৃষকগন।

আলোচনা শেষে পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৭০ বিঘা জমিতে চাষ করার জন্য ৭০জন প্রান্তিক কৃষকদের মাঝে জন প্রতি ৫কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডিএপি সার ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com