শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভালুকায় বিদ্যুৎপৃষ্টে খামারীর মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎপৃষ্টে রাশিদুল ইসলাম ফাহিম (৩৫) নামে এক খামারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) রাতের প্রথম প্রহরে উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ৩নং ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে তরুণ উদ্যোক্তা রাশেদুল ইসলাম ফাহিম বাড়ীর পাশেই মাছের খামার ও পল্ট্রিফার্ম গড়ে তুলেন। শনিবার রাতের প্রথম প্রহরে মাছের খামারের মটরের সুইচ অফ করতে গেলে লাইনের লিকেজ থেকে বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত হলে তাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত ফাহিমের দুলা ভাই ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান শারফুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, আমি বিষয়টি জানিনা তবে খোঁজ নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com