বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎপৃষ্টে ২জন নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে পৌরসভার কাঠালী এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার এস আই আঃ করিম জানান, শুক্রবার রাতে বালু বোঝাই ড্রাম ট্রাক আনলোড করার সময় ট্রাকের সাথে বিদ্যুৎ লাইনের তার জরিয়ে গেলে ঘটনাস্থলেই ট্রাক চালক রাজু আহাম্মেদ(২১) ও হেলপার সাজন মিয়া(১৯) নিহত হয়। নিহত রাজু আহাম্মেদ উপজেলার মামারিশপুর গ্রামের নাজিমউদ্দীনের ছেলে।
অপরদিকে, নিহত সাজন মিয়া একই গ্রামের মনির হোসেনের ছেলে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।