শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হবিরবাড়ী ইউনিয়ন আ’লীগ।

রবিবার (২৮ আগস্ট) বিকেল ৪টা টায় ময়মনসিংহ জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে মাস্টারবাড়ী উত্তর বাজার থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মাস্টারবাড়ী উত্তর বাজার এলাকায় হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক, হবিরবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মাহমুদ সরকার, পৌর যুবলীগ সভাপতি আলমগীর হোসেন সোহেল, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মুহাম্মদ নিপুন, হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা মাহবুবুল আলম, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাজী আঃ সালাম মোল্লা, সাধারণ সম্পাদক হাজী আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা হাজী শফিকুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com