বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ভালুকায় বিএনপি’র আস্থা মোর্শেদ আলম

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

দীর্ঘ সময় দল ক্ষমতায় না থাকা ও ভালুকায় নতুন কমিটি না হওয়ায় তৃণমূলে দলীয় নেতৃত্বে সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় অতীতের ন্যায় ভালুকায় নতুন ধারায় কাজ করে স্থানীয় অগুছালো বিএনপিকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারুণ্যের অহংকার ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

ভালুকা উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দলীয় কার্য্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে ভালুকা উপজেলা বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির শিল্পবিষয়ক সম্পাদক, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

সভায় মোর্শেদ বলেন- বর্তমান অবৈধ সরকারের প্রতিহিংসার কারণে বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় আজকে ২ বছরের অধিক সময় ধরে অসুস্থ শরীর নিয়ে কারাবন্দী। আমাদের নেত্রীকে মুক্ত করতে কেন্দ্রীয় বিএনপির যেকোনো কর্মসুচীতে আমরা অতীতের ন্যায় আরো শক্তিশালী হয়ে আপনাদের কে সাথে নেত্রীর মুক্তির আগ পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি দল, দেশ ও ভালুকার সাধারণ জনগণের কাল্যাণের জন্য। আমরা ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য রাজনীতি করিনা, যারা ব্যক্তি স্বার্থস্বার্থ চরিতার্থ করার জন্য লোক দেখানো রাজনীতি করে তাদেরকে বয়কট করুন। কাঁদে কাঁদ মিলিয়ে হাতে হাত রেখে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে এবং বর্তমান অবৈধ সরকারের কে ক্ষমতাচ্যুত করতে হবে।

আলোচনা সভায় ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com