বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত বাসের চাপায় মানসিক ভারসাম্যহীন এক মহিলার (৩০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি ডিগ্রী কলেজের সামনে এই ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ীর এএস.আই আব্দুল আলিম জানান, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কালেজপাড়া এলাকায় একটি অজ্ঞাত বাস মহিলাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। স্থানীয়রা জানায় মহিলাটি মানসিক ভারসাম্যহীন। আমরা নিহতের পরিচয় জানার চেষ্টা করছি।