বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ভালুকায় বাস চাপায় অটো রিক্সাচালক নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::

ময়মনসিংহের ভালুকায় বেপরোয়া এনা পরিবহনের একটি বাস চাপায় আবু সাঈদ (৩২) নামে এক অটো রিক্সা চালক নিহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঁঠালী সানীর মোড় এলাকায় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস অটোরিক্সাকে চাপা দিলে অটোরিক্সা চালক উপজেলার চাপড়বাড়ী গ্রামের আছর আলীর ছেলে আবু সাঈদকে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর তৈমুর আলী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাওয়ার পর বিনা তদন্তে লাশ দাফন করার আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক এনা পরিবহনের বাসটি ফাঁড়িতে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com